
ঢাকার ধামরাইয়ে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ইছাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি আক্তার (৩০), তাঁর ভাগ্নে জাকারিয়া (১২) এবং সিএনজি চালক জুয়েল (৪০)। জুয়েলের বাড়ি একই জেলার চর খিদির গ্রামে।
আহতরা হলেন লাকি আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাঁদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের কালামপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিটি সাটুরিয়ার দিকে যাচ্ছিল। বেলা দুইটার দিকে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে প্রায় এক কিলোমিটার দূরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সিএনজিচালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইলিয়াস হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত সিএনজি ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পিকআপটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।’

গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাইড় এলাকায় আবদুল সামাদ মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২২ মিনিট আগে
চট্টগ্রাম কারাগারে এক হাজতির উচ্চ আদালতের জামিননামা আদেশ পৌঁছানোর পরও নির্ধারিত সময়ে কার্যকর না করে আটকে রাখায় সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
৩০ মিনিট আগে
পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে দেওয়ার পর নিজেদেরকে সন্দেহের বাইরে রাখতে শিশুটিকে খোঁজার কার্যক্রম ও মানববন্ধনেও অংশ নেন অভিযুক্তরা।
৩৮ মিনিট আগে