
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের পর ইসফাতুল ইসলাম জিসান (২৭) নামের ছাত্রদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় মহাসড়কের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যার পর মরদেহ সেখানে ফেলে দেওয়া হয়েছে।
নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ লোটনী গ্রামের নাজেম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহত জিসানের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে কাকারা এলাকা থেকে সাদা রঙের একটি নোয়া গাড়িতে করে জিসানকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন।
পরে রাত ৩টার দিকে খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় মহাসড়কের পাশ থেকে জিসানের মরদেহ উদ্ধার করে চকরিয়া থানা-পুলিশ।
ছাত্রদল নেতাদের দাবি, জিসানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। পরে তাঁকে হত্যা করে একটি সুতার বস্তায় ভরে মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়।
ছাত্রদল নেতাদের ভাষ্য, জিসানকে এর আগে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার কবির টাওয়ারে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা ধরে তাঁর ওপর নির্যাতন চালানো হয়।
চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পী বলেন, জিসানকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। নতুবা সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনে নামবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ছাত্রদল নেতা জিসান হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের কয়েকটি দল কাজ করছে। নিহত জিসানের গলা ও কপালে আঘাতের দাগ রয়েছে। কী কারণে তাঁকে অপহরণ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগারভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।
৮ মিনিট আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। মাদকসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। যাচাই শেষে ৩৫৭ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
৮ মিনিট আগে
মাত্র দুই মাস আগে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল কিশোরী লামিয়া আক্তার। এরপর পরিবারের অমতেই বিয়ে করে ভাড়া বাসায় সংসারও বাঁধে। সেই ঘরেই স্বামী, শাশুড়ির নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লামিয়ার মৃতদেহ রেখে পালিয়েছে স্বামী রনি শেখ।
১৭ মিনিট আগে
আজ ভোর ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাঁকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি
২৫ মিনিট আগে