
ছোট্ট টিনের ঘর। ঘরের এক পাশে কাঠের চৌকি। তার ওপর সারি করে রাখা বিস্কুট, কেক, চানাচুরসহ নানা ধরনের মুদি পণ্য। টিনের বেড়াতেও ঝুলছে কয়েকটি প্যাকেট। পাশে তিন-চারটি প্লাস্টিকের চেয়ার। কাঠের একটি টেবিলে রাখা ফ্লাস্ক, কয়েকটি কাপ ও চায়ের পাতা।
সব মিলিয়ে আড়াই থেকে তিন হাজার টাকার পণ্য। এই ছোট দোকানটিই ২৮ বছর বয়সী মো. হারুনের ভরসা। দোকান থেকে দিনে ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়। সেই আয়েই চলে বাবা-মা, এক ভাগনিকে নিয়ে চারজনের সংসার।
প্রতিবন্ধী হারুনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী চরে। কয়েক বছর আগে নদীভাঙনে সেই বাড়ি চলে গেছে নদীর গর্ভে। এখন অন্যের সাত শতাংশ জায়গায় টিনের ঘর তুলে বসবাস করেন তাঁরা।
সম্প্রতি খাসরাজবাড়ী চরে গিয়ে হারুনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমাদের বাড়ি নদীর পাশেই ছিল। বছর খানেক আগে নদীতে ভেঙে গেছে। এরপর অন্যের জায়গায় ঘর তুলে থাকছি। নিজের জায়গা-জমি কিছুই নেই।’
ছোটবেলায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন হারুন। নদীভাঙনের পর তাঁর পড়াশোনাও থেমে যায়। দুই বোনের একজনের বিয়ে হয়েছে গ্রামেই। আরেকজন ঢাকায় থাকেন এবং চাকরি করেন।
সকাল থেকে ছোট দোকানটিতে বসেন হারুন। দিন শেষে ২০০ থেকে ২৫০ টাকার মতো আয় হয়। দোকানের কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর বাবা সাত্তার শেখ।
হারুন বলেন, ‘দোকানের আয় আর তিন মাস পরপর ২ হাজার ৫০০ টাকা প্রতিবন্ধী ভাতা পাই। সব মিলিয়ে সংসার চালাতে কষ্ট হয়।’
নিজের জীবনের আরেকটি কষ্টের কথাও জানান হারুন। চার বছর আগে বিয়ে করেছিলেন। এক বছর পর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। হারুন বলেন, টাকা-পয়সা না থাকার কারণে সংসারটা টেকেনি।
পাশে বসে থাকা বৃদ্ধ বাবার দিকে তাকিয়ে হারুন বলেন, ‘বাবা-মা বৃদ্ধ হয়ে গেছে। তাঁদের কষ্ট দেখলে ভালো লাগে না।’
সরকারের কাছে নিজের জন্য কোনো চাওয়া আছে কি না জানতে চাইলে হারুন নিজের কথা না বলে চরের মানুষের কথাই বলেন। তাঁর ভাষায়, চরের মানুষের অনেক কষ্ট। নদীভাঙনে অনেকের ঘরবাড়ি চলে গেছে। মানুষের সমস্যাগুলো সরকার খোঁজ নিয়ে সমাধান করলেই তিনি খুশি।
প্রমত্তা যমুনা হারুনের বাড়ি কেড়ে নিয়েছে। থেমে গেছে পড়াশোনা, টেকেনি সংসার। এখন অন্যের জায়গায় ছোট্ট টিনের ঘর আর কয়েক হাজার টাকার মুদি পণ্য সাজানো দোকানটিই তাঁর ভরসা।
যমুনার পাড়ে সেই ছোট্ট দোকানে বসে প্রতিদিন ক্রেতার অপেক্ষা করেন হারুন। কেউ এলে হয়তো কয়েক টাকার বিস্কুট, চানাচুর কিংবা এক কাপ চা বিক্রি হবে। আর সেই বিক্রির টাকাতেই চলবে তাঁর পরিবারের আরেকটি দিন।

পথচারীদের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া...
১০ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধে ছিনতাইকারীরা চাপাতির কোপে আহত করে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হৃদয় ওরফে ‘মালখোর হৃদয়ের’ বিরুদ্ধেই ছিনতাই, ডাকাতি, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হৃদয় নিজেও মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকার চিহ্নিত
১৭ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি-সংলগ্ন বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কাকচিড়া নৌ পুলিশ।
১৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নীলু ড্রাইভার নামে এক বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক রয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
২৩ মিনিট আগে