Ajker Patrika

কর্ণফুলীতে সিডিএর অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
কর্ণফুলীতে সিডিএর অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ
মইজ্জ্যারটেক মোড়ে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টার পর সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সিডিএ সূত্র জানায়, অভিযানে মইজ্জ্যারটেক মোড়ে আব্দুল মন্নানের দখলে থাকা ওয়েলফুড, এস আলমের চেমন ইস্পাত লিমিটেডের সীমানাপ্রাচীর, কুলিং কর্নার, মুদির দোকান, বিকাশের দোকান, গোডাউন, বেকারি এবং সড়কের ওপর নির্মিত ঝুপড়ি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সিডিএর প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, ‘মইজ্জ্যারটেক মোড়ের জংশনটি উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।’

মইজ্জ্যারটেক মোড়ে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা
মইজ্জ্যারটেক মোড়ে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

এর আগে কর্ণফুলীর পুরাতন ব্রিজঘাট থেকে মইজ্জ্যারটেক পর্যন্ত সিডিএর জমিতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ২০২৩ সালের মে মাসে পুরাতন ব্রিজঘাট এলাকায় প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিডিএ।

২০২৫ সালের মে মাসে পুরাতন ব্রিজঘাট, সৈন্যরটেক, খুদ্যেরটেক, আজিমপাড়া ও মইজ্জ্যারটেক এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সময়ে পুরাতন ব্রিজঘাট ও মইজ্জ্যারটেক মোড়ের কালারপোল সড়কেও তিন শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

তবে দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বার বার উচ্ছেদ অভিযানের পরও বিভিন্ন স্থানে নতুন করে অবৈধ স্থাপনা গড়ে উঠছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত