বগুড়া সদরে এলাকায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিডালী বিমানমোড় এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তরুণের মৃত্যু হয়। স্বজনেরা বলছেন, নিহতের ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তি উত্ত্যক্তের অভিযোগের মামলায় সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
নিহত তরুণ ফাহিম হোসেন (১৯)। তিনি বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।
নিহত ফাহিমের ভুক্তভোগী বোনের স্বামী সেতু জানান, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিন মাস আগে তনয় সেতুকে ছুরিকাঘাত করে। পরে মামলা করলে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। দুই সপ্তাহ আগে তনয় জামিনে মুক্ত হয়। শনিবার সকালে ফাহিম মাটিডালী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিডালী বিমানমোড় এলাকায় তনয় ফাহিমের পথরোধ করে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টায় ফাহিমের মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বোনকে উত্ত্যক্ত করার জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তনয় নামের এক যুবকের নাম বলা হয়েছে, তাকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

নবনির্বাচিত সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত নেতা মিজানুর রহমান কালামকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বহিষ্কার করা হয়েছে।
৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. মিজান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার পাছগুচি ইউনিয়নের ভেলুঘাট গ্রামের বাচ্চু ঘটকের ছেলে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
জাতীয় নির্বাচন ও গণভোট শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যাত্রী ও যানবাহন ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে তাদের গন্তব্যে চলে যাচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার...
২৯ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলার একটি গ্রামে শিশুসন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ঘরে থাকা জমি কেনার জন্য ব্যাংক থেকে তোলা চার লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয় বলে ওই নারী অভিযোগ করেছেন। ঘটনার দুই দিন পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই নারী চরফ্যাশন থানায়
৩২ মিনিট আগে