Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে মসজিদ কম্পাউন্ডে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 
নাইক্ষ্যংছড়িতে মসজিদ কম্পাউন্ডে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ
প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাজার মসজিদ কম্পাউন্ডের প্রস্রাবখানার ছাউনির টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামে ওই ব্যক্তি বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

আজ  সোমবার ভোরে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

বাইশারী ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল করিম বান্টু বলেন, আবুল কালাম পার্শ্ববর্তী গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী এলাকায় বসবাস করেন। স্থানীয়দের কাছে ‘আবু’ নামে তিনি পরিচিত। আবুল কালাম চার সন্তানের জনক। তিনি বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকানি ছিলেন। তাঁকে সবাই বিশ্বাস করতেন। ব্যবসায়ীরা তাঁর কাছে লাখ লাখ টাকা জমা রাখতেন।

তিনি আরও বলেন, এ ব্যবসায়ীর এমন অস্বাভাবিক মৃত্যুর কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। তবে অর্থগত বা পারিবারিক সমস্যায় পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে আবদুল করিমের ধারণা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মসজিদের প্রস্রাবখানার টিনের চালার কাঠের সঙ্গে রশিতে ঝুলন্ত লাশটি দেখে পেয়ে পুলিশে খবর দেন ব্যবসায়ীরা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ায় একটি বৌদ্ধ বিহারের মঠে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবুল কালামের মৃত্যু এবং জাফর আলম বাবুলের মৃত্যুর মধ্যে পার্থক্য রয়েছে। ১৮ তারিখের ঘটনাটি ছিল বৌদ্ধ মন্দিরে। আর আজকের ঘটনাটি মসজিদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত