
উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার দুই ব্যক্তিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম।
দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এ বি সিদ্দিক তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
৮ জুলাই সাবির ও তানিমতে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরও আগে একই অভিযোগে গ্রেপ্তার আরও চারজনসহ এই দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ৮ জুলাই ৪ জনকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়া চারজন হলেন—জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়েজিদ।
পুলিশের প্রতিবেদন থেকে জানা যায়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযানের সময় ৫ জুলাই ভোর ৬টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কয়েক ব্যক্তি তাঁদের কার্যক্রম পরিচালনার জন্য ট্রেনিং করতে সমবেত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আসামিরা পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কী কারণে সমবেত হয়েছিলেন, এর কোনো সদুত্তর দিতে পারেননি। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাঁরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন।

শনিবার দুপুরে বাড়ির তৃতীয় তলায় চিৎকার শুনে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই যুবক। তাঁর পেটে দুটি ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কাটা। তখন দ্রুত তাঁকে উদ্ধার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাঁকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
১৪ মিনিট আগে
দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। আজ শনিবার এ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়।
১৮ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কেন্দ্রের কয়েকটি শ্রেণিকক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ...
২১ মিনিট আগে
নওগাঁয় সমতা সমবায় সমিতির আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে নওগাঁ পৌরসভার খলিশাকুড়ি এলাকায় সমতা সমবায় সমিতির প্রধান কার্যালয় ও সমিতিটির চেয়ারম্যান শাহীনুর রহমানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা..
৩৬ মিনিট আগে