Ajker Patrika

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা
কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯
গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী, অনলাইন জুয়া প্রতিরোধ ও বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে অনলাইন জুয়া-সংক্রান্ত মামলায় তিনজন, মাদক মামলায় চারজন রয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে গ্রেপ্তারদের কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দাড়িয়াকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে লোকমান (২৯), সোহান (২৫) ও ফারুক মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত মুঠোফোন ও সিম কার্ড জব্দ করা হয়। তবে ইয়াছিন ওরফে রাহিম মিয়া নামে আরও একজন পালিয়ে যান।

অন্যদিকে, ৪০ গ্রাম গাঁজাসহ রাকিব মিয়া (২৫), রকি (১৯), তানজিম (১৯) ও আবু সালামকে (৫০) গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া আকরাম হোসেন (২০) ও অনিক মিয়াকে (২৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ছয় মাস ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হক।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত