
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
একই সঙ্গে ওই ঘটনাসহ থানায় আরও একটি ঘটনায় মামলা নিতে অস্বীকৃতির অভিযোগ তদন্ত করে ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ফেনীর পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেওয়া হয়েছে।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাহাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ আদেশের বিষয়টি শুনেছি।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি সূত্র বিষয়টি জানায়। গত রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে, দাগনভূঞার মোমারিজপুর এলাকার এক নারী (২৪) তাঁর স্বামী রাকিব হাসান হৃদয়সহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর ও গুরুতর আঘাতের অভিযোগ করেন। অন্য আসামিরা হলেন লোকমান হোসেন রিফাত, ইউসুফ আলী, রোহানা আক্তার রিছি ও বিবি আমেনা। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে তিনি ট্রাইব্যুনালে অভিযোগ করেন।
অভিযোগকারীকে পরীক্ষা, তাঁর জবানবন্দি ও দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্তের জন্য পিবিআই ফেনীর পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করতে দাগনভূঞা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বলেন, ‘এ ধরনের আদেশের বিষয় সাধারণত পুলিশ সুপার দেখেন। সে জন্য বিষয়টি আমি অবগত নই।’
ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার বলেন, ‘এ ধরনের আদেশের কোনো পত্র এখনো হাতে পাইনি। বিষয়টি এখনো অবগত নই।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় সভাপতির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালার কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে।
৩ মিনিট আগে
চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক অটোরিকশা চালককে ফ্ল্যাটে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুক্তভোগীকে উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৭ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩২ মিনিট আগে