
রাজধানীতে পৃথক স্থান থেকে দুই ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স হবে আনুমানিক ৬০ ও ৭০ বছর। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতাল এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, প্রথম ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে। শাহবাগ এলাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বেলা ১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরটি বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে একটি ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। যাঁদের বয়স হবে আনুমানিক ৬০ ও ৭০ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
পরিদর্শক হাবিবুর রহমান আরও জানান, ধারণা করা হচ্ছে—অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে। তাঁরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই অবস্থান করছিলেন। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে।
এর আগে ১২ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের বয়স হবে আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। পুলিশের ভাষ্য অনুযায়ী দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। এ দিন দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।
এদিকে ১৪ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকার পৃথক জায়গা থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাঁরা সবাই ভবঘুরে প্রকৃতির ছিলেন।
এ দিন শাহবাগ থানা এলাকার ঢামেক হাসপাতালের পাশ থেকে ৩০ বছর বয়সী এক নারী এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশ থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল। তিনি জানান, তাঁরা দুজনই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
১৩ মিনিট আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
১৯ মিনিট আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
১ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
১ ঘণ্টা আগে