
পাবনার ঈশ্বরদীতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ছিলেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী শহরের সাঁড়াগোপালপুর স্কুল এলাকায় এই ঘটনা ঘটে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল গ্রামের ইমান আলীর ছেলে। তিনি একই সঙ্গে উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে সাঁড়াগোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে তারা পার্শ্ববর্তী রেললাইনের পাশ দিয়ে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি অথবা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কারা ও কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকেই মুরাদের বাবা কাতারপ্রবাসী আলহাজ মিয়া ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। একপর্যায়ে মুরাদের মোবাইল ফোন চালু হলে তিনি ছেলেকে পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন।
২ মিনিট আগে
‘বাকোশপোল বাগে জান্নাত মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানা’র প্রধান শিক্ষক আব্দুল্লাহ বলেন, ‘সরকারি চালের জন্য আমি কোনো আবেদন করিনি। দেবীদাসপুর গ্রামের মোদাচ্ছের গাজী ঈদের আগে আমাকে মনিরামপুরে নিয়ে গিয়ে একটি কাগজে তিনটি স্বাক্ষর করান। পরে জানতে পারি আমার মাদ্রাসার নামে এক টন চাল বরাদ্দ হয়েছে।
১১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী তানভীরকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সুমন কাজী (৩৫)। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে...
১ ঘণ্টা আগে