
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি হত্যার অভিযোগে একজনকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে পারকৃষ্ণপুর-মদনা গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান তাঁর ঘাসের জমিতে বিষ প্রয়োগ করেন। ওই জমিতে থাকা পোকামাকড় খেতে গিয়ে শনিবার বিকেল থেকে পরদিন গতকাল বিকেল পর্যন্ত বিভিন্ন প্রজাতির শতাধিক দেশীয় পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান। পরে জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কৃষকদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে সচেতন করা হয়।

মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
৫ মিনিট আগে
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
১৭ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
৩২ মিনিট আগে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নিজ নিজ এলাকায় তাঁদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩৯ মিনিট আগে