Ajker Patrika

নিখোঁজের ১ দিন পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
নিখোঁজের ১ দিন পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টিসংলগ্ন খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা পরিষ্কার করতে খালে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টিসংলগ্ন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আউয়াল মাঝি মোরেলগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি স্থানীয় একটি কামারের দোকানে অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কামারপট্টি এলাকাসংলগ্ন খালে কয়লা পরিষ্কার করার জন্য নামেন আউয়াল মাঝি। কাজের একপর্যায়ে তিনি নিখোঁজ হন।

মোরেলগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা খালে উদ্ধার অভিযান শুরু করেন। অবশেষে আজ বুধবার সকালে নিখোঁজ শ্রমিকের মরদেহ পানির নিচে পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ পদ সরকার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত