মাদারীপুর জেলার শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়েছে। আজ শনিবার দুপুরের পর উপজেলার পাঁচ্চর এলাকার বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরী হচ্ছে ওই এলাকার আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ফারুক ফরাজীর মেয়ে আতিকা আক্তার (১৩)। অসুস্থ হয়েছে লাবিবা আক্তার (১২)। তারা শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের বাসিন্দা। নিহত দুই কিশোরী সম্পর্কে খালাতো বোন বলে জানা গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ শনিবার বেলা ১টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে ওই এলাকার জান্নাতুল, আতিকা ও লাবিবা। পরে পুকুরের পানিতে তারা তলিয়ে যায়। দীর্ঘক্ষণেও তারা পাড়ে উঠতে পারেনি। দুই ঘণ্টা পর ৩টার দিকে জান্নাতুল ও আতিকাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তল্লাশি করে উদ্ধার করা হয় লাবিবাকে। তিনজনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ও আতিকাকে মৃত ঘোষণা করেন। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। লাবিবা চিকিৎসাধীন রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরও একজন চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক।

ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।
৪ মিনিট আগে
শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
১০ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
১৪ মিনিট আগে