
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে একটি যাত্রীবাহী মিনি বাস মনসা-বাদামতল এলাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের মধ্যে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার খোরশেদ আলম (৫০), আনোয়ারা উপজেলার মোকাররম হোসেন (১৭) ও মো. হারুনুর রশিদকে (৫৫) পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বোয়ালখালীর বেঙ্গুরা এলাকার জান্নাতুল ফেরদৌসসহ (৩৬) একই পরিবারের তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলেও ভাগ্যক্রমে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারে কাজ চলছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
৬ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
১৯ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
২৪ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩০ মিনিট আগে