ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মর্জিনা খাতুন (২৯) নামের এক তরুণীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাসলা পিয়ালা এলাকার একটি স্থানীয় পুকুর থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
নিহত মর্জিনা খাতুন সাসলা পিয়ালা এলাকার মো. আব্দুল কুদ্দুছ ও মাজেদা খাতুনের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর (রোববার) বিকেলে মর্জিনা নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার তাঁর বড় ভাই আব্দুল মান্নান ভুল্লী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মর্জিনার মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমার ছোট বোন মর্জিনা ছোটবেলা থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিল। প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। কীভাবে সে পুকুরে পড়েছে, আমরা জানি না। এ ঘটনায় আমাদের পরিবারের কারও কোনো অভিযোগ বা সন্দেহ নেই।’
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর কথা ছিল সংস্কার, বিচার ও নির্বাচন হবে। নির্বাচনটা হয়েছে, কিন্তু সংস্কার ও বিচার এখনো বাকি রয়ে গেল।’ আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সংলগ্ন পলাশী
১৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে নোমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে তাহিরপুর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে
১ ঘণ্টা আগে
প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় শুরু হলো নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা। আজ বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৮২ কিলোমিটার দীর্ঘ নদ-নদীতে এ বিধিনিষেধ বলবৎ থাকবে। ইলিশের মৌসুম শেষ হলেও দাম ছিল আকাশচুম্বী। মাছের দেখা না মেলায় হতাশ মৎস্যজীবীরা। গত ৩ মাসে গত বছরের তুলনায়
১ ঘণ্টা আগে