যশোরের কৃষ্ণবাটি এলাকায় রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক চুরমার হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তাঁরা দুজনই ইজিবাইকটির যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনটি যশোরের দিকে যাচ্ছিল। ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে রেলক্রসিংয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
গাজীপুরের পূবাইল থানার পূবাইল রিসোর্ট ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় রিসোর্টের দক্ষিণ পাশের লেকের ভেতরে পূর্বমুখী ‘টিউবরোজ’ নামের ২ কক্ষবিশিষ্ট কটেজ তল্লাশি করে টিউবরোজ–১ কক্ষ থেকে কোকেন ও এমডিএমসহ মো. মনিরুজ্জামান তানজিমকে আটক...
১৫ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
১৯ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা। পরে রাত ৭টার পর হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা।
২১ মিনিট আগে