
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় খালেদা আক্তার রানী নামে এক নারীকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক খাইরুননেছা এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আল মাহমুদ সাগর।
২০ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু ওরফে সামাদ ওরফে রাজীব এবং মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান।
মোস্তাফিজুর রহমান নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামের আয়নাল হক ওরফে রুহুল কুদ্দুস মাস্টারের ছেলে। দুরুল হুদা গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর চকপাড়া এলাকার মো. আলী হোসেনের ছেলে।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান রিমান্ডে থাকাকালে দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে ওই বাড়ি থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলাটির বিভিন্ন পর্যায়ে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
এপিপি আল মাহমুদ সাগর জানান, মামলার শুনানিতে সাক্ষীদের সাক্ষ্য, আসামিদের জবানবন্দি, জব্দ তালিকা, বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধারের নথিসহ বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। এসব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে পৃথক মেয়াদে কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর আদালতের দেওয়া সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বরিশালে শুরু হয়েছে বিসিসি (বরিশাল সিটি করপোরেশন) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে আজ রোববার থেকে বরিশাল সিটি করপোরেশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
৪ মিনিট আগে
কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৭ মিনিট আগে
আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকা জমি দখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে শোকজ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি এ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
১২ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে বিরোধ মীমাংসার জন্য ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন আলী নামের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের বাসিন্দা।
১৩ মিনিট আগে