
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী থেকে ৩টি মাছ ধরার নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম। তিনি বলেন, নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে অবগত করা হয়েছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), কালু মিয়া (৫৫), মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), আবু তাহের (৪০), আবদুল খালেক ও জাবের মিয়া (২৪)। তাঁদের বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাংগরপাড়া এলাকায়।
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, ‘আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ধাওয়া করে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে জানানো হয়েছে। জেলেদের পরিবারসহ কোস্ট গার্ড অফিসে যাচ্ছি। তাদের উদ্ধার বা ফেরত আনার বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড কাজ করছে।’
টেকনাফের বাসিন্দারা জানান, আরাকান আর্মির কারণে সম্প্রতি নাফ নদীতে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। নতুন করে ধরে নিয়ে যাওয়ায় জেলে পরিবারগুলো আতঙ্কের মধ্যে পড়ল।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
৬ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
২০ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৩৭ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে