নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম রবি (৩৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির বাবা বাড়ির পাশের একটি দোকান থেকে মেয়েকে চানাচুর কিনে দিয়ে বাড়ি যেতে বলেন। এরপর শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যা ৬টার কিছু পরে প্রতিবেশী রবিউল ইসলাম রবির ঘরের ভেতর কাঁথা জড়ানো অবস্থায় শিশুকে পাওয়া যায়। এ সময় রবি বাড়িতে ছিলেন না। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান আরও বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে রবিউল ইসলাম রবির সম্পৃক্ততার কথা জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৯ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
২২ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
২২ মিনিট আগে