
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম আনোয়ারুল হক আর নেই। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা এই বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য থাকাকালে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর বিশেষ প্রচেষ্টায় ঐতিহাসিক জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় এবং এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে মানিকগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

বরিশালের গৌরনদীতে একটি জ্বালানি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লরিটি ফিলিং স্টেশনে থাকা অবস্থায় আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি। চালক জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত স্টেশন থেকে দূরে সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।
৬ মিনিট আগে
লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলের চেষ্টা করেছেন। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। তখন বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতা-কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ অন্তত ২০ জন.....
৭ মিনিট আগে
বিএনপি জুলাই সনদের বিরোধিতা করে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
৪১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে