
ভোলার চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ মাজিদিয়া দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক ও লাইব্রেরিয়ানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটিকে তোয়াক্কা না করে ছুটির দিনে বেঞ্চ ও টেবিল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।
অভিযোগের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবীকে তদন্তের দায়িত্ব দেন ইউএনও। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার ওই কর্মকর্তা মাদ্রাসায় গিয়ে সরেজমিনে তদন্ত করেন।
লিখিত অভিযোগে বলা হয়, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটিকে তোয়াক্কা না করে ছুটির দিনে টেবিল, চেয়ার ও হাই বেঞ্চ বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি বিধিবিধান না মেনে সুপার ও অফিস সহকারীর অফিস কক্ষ নিচতলায় এবং শিক্ষকদের অফিস কক্ষ দোতলায় করায় মাদ্রাসা পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
অভিযুক্ত কম্পিউটার শিক্ষক মো. জাহাঙ্গীর ও লাইব্রেরিয়ান মো. মহিবুল দাবি করেন, টেবিল ও হাই বেঞ্চ বিক্রির জন্য মাদ্রাসার সুপার মাহাবুবা আক্তার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। ওই কমিটির প্রধান ছিলেন সহসুপার মাওলানা জামাল উদ্দিন। তাঁরা দুজনও ওই কমিটির সদস্য ছিলেন।
লাইব্রেরিয়ান মহিবুল বলেন, ‘৩৪টি হাই বেঞ্চ ১০০৫ টাকা করে এবং চারটি টেবিল ৭০০ টাকা করে বিক্রি করা হয়েছে। এগুলো বিক্রির জন্য কমিটি করা হয়েছিল। এর বাইরে আমরা কিছুই জানি না।’
তবে কমিটির প্রধান ও সহসুপার মাওলানা জামাল উদ্দিন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘আমি কমিটির প্রধান হলেও ওই দুই শিক্ষক আমাকে না জানিয়েই ছুটির দিনে হাই বেঞ্চ ও টেবিলগুলো বিক্রি করে দিয়েছেন।’
মাদ্রাসার সুপার মাহাবুবা আক্তার জানান, তিনি মানসিকভাবে ভালো না থাকায় টেবিল ও হাই বেঞ্চ বিক্রির বিষয়টি সহসুপারসহ শিক্ষকদের দায়িত্ব দিয়েছিলেন।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী বলেন, ‘তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে