
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮–১০ জন মাদক কারবারি চারটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে পোটলাগুলো থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা জব্দ করে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ৯ ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। রেনু মিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
১৫ মিনিট আগে
রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের সামনে সাদা বস্তায় ঢুকিয়ে এক ব্যক্তিকে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়। অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যান নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলাম। পারিবারিক ও আর্থিক সংকটের কারণে সহযোগী হাসান তারেক ওরফে রিপনের সহা
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগে