
গোপালগঞ্জের মুকসুদপুরে হোটেলের খাবারের বিল দেওয়া নিয়ে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চরপ্রসন্নদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা হাইওয়ে রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ৪-৫ জন লোক খাবার খেতে ওই হোটেলে যান। খাবার খাওয়ার পর বিল দেওয়া নিয়ে কর্মচারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলের কর্মচারীরা একত্র হয়ে তাঁদের ওপর হামলা করে। এ খবর ছড়িয়ে পড়লে রাগদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ শেখের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হোটেলটিতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়।

হোটেলের মালিক এ এস এম মামুন জানান, খাবারের বিল কম দেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে ক্রেতাদের বাগ্বিতণ্ডা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের নেতৃত্বে অর্ধশতাধিক লোক হোটেলে হামলা ও ভাঙচুর চালায়। এতে হোটেলের ১০-১৫ জন কর্মচারী আহত হয়েছেন।
হামলায় হোটেলের নগদ ২০ লাখ টাকাসহ অন্তত ৭০-৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আটক তিন কর্মচারী পুলিশ হেফাজতেই রয়েছেন।
এ ব্যাপারে জানতে চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হোটেলের খাবারের বিল দেওয়া নিয়ে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। জনগণের অধিকার আদায়ে বিরোধী দলকে চৌকিদার ও ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হয়। দেশের যেখানেই অসংগতি দেখা যাবে, সেখানেই তাঁরা কথা বলবেন।
১১ মিনিট আগে
সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া বরিশাল নগরীর কাউনিয়ার মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে আজ শনিবার বেলা ১১টার দিকে পুলক চ্যাটার্জির মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়।
১৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী ১৪ সেপ্টেম্বরের নবীনবরণের অনুষ্ঠান ঘিরে আপত্তি তুলে তা স্থগিতের দাবি জানিয়েছে জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদ। তাদের দাবি, নবীনবরণে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানে ‘গানবাজনা ও নাচানাচি’ থাকলে তাদের আপত্তি আছে। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেও
৩২ মিনিট আগে
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর প্রথম দিনেই রাজধানীর ধানমন্ডিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতির অভিযোগে এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত এবং রাপা প্লাজাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায়
৩৬ মিনিট আগে