
মানিকগঞ্জের সিঙ্গাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাকিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ’১৮-১৯ সেশনের ভাস্কর্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে শাকিল নিজের ফেসবুক আইডি থেকে একটি মন্তব্য করেন। তবে মন্তব্যটি ‘হজরত মুহাম্মদ (সা.)-এর উদ্দেশে করা হয়েছে দাবি করে বিতর্ক সৃষ্টি হলে সেটি তিনি মুছে ফেলেন। এরপর গতকাল সোমবার সম্প্রতি স্থানীয় কিছু ব্যক্তি পুরোনো সেই মন্তব্য নতুন করে ভাইরাল করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিলকে হত্যাসহ নানা হুমকি-ধমকি দেন।
এদিকে গতকাল রাতে শাকিলের নিজ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজন তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও উচ্চবাচ্য ও খারাপ আচরণ করে নানা হুমকি দেয়। এসব ঘটনার পর গত রাত ২টার দিকে শাকিল নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার আগে শাকিলের ফেসবুক আইডি থেকে একটি সুইসাইড নোট পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, ‘আমি (শাকিল) জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদ (সা.)-কে কোনো কটূক্তি করিনি। আমার বাবা-মাকে যেন লজ্জায় মুখ না লুকাতে হয়। এই লজ্জা নিয়ে বাঁচা যায় না। আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না।’

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমার চোখ, কিডনি সব দান করে গেলাম, এগুলো যেন নিয়ে নেওয়া হয়...বিদায়।’
শাকিলের বন্ধুবান্ধব সূত্রে জানা গেছে, শাকিলের গ্রামের বাড়িতে একটি গ্রাম্য সালিস বসানোর কথা ছিল। সেই সালিসে তাঁর মা-বাবাকে হাজির হতে বলা হয়। শাকিল আশঙ্কা করছিলেন, সালিসে তাঁর মা-বাবাকে অপমান করা হবে। এই মানসিক চাপে তিনি নিতে পারেননি।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৩ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৩ ঘণ্টা আগে