Ajker Patrika

কুড়িগ্রামে ঝড়ের তাণ্ডব: নিহত ১, নিখোঁজ ১

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ঝড়ের তাণ্ডব: নিহত ১, নিখোঁজ ১
ঝড়ের কবলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারীতে ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে মিন্টু মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ফরিদ উদ্দিন নামে আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ দুজনই গাজিরপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারাবির নামাজের পর হঠাৎ প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় মিন্টু মিয়া ঘাটে বাঁধা নিজের নৌকা দেখতে গাজিরপাড়া খেয়াঘাটে যান। সেখানে ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হন। একই সময়ে ফরিদ উদ্দিন নামের আরও এক স্থানীয় বাসিন্দাও নিখোঁজ হন।

ঝড় থেমে গেলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘাট থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দক্ষিণে একটি বালুচরে বালুর নিচে চাপা অবস্থায় মিন্টু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তবে রোববার বেলা ১১টা পর্যন্ত ফরিদ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

চিলমারী ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দারা নিখোঁজ ফরিদ উদ্দিনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

নেতানিয়াহু কোথায়, ভিডিওতে এক হাতে ৬ আঙুল দেখে ঘনীভূত হচ্ছে রহস্য

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

মাথাবিহীন লাশটি বরিশালের গোপালের, মাথার খোঁজে নদীতে তল্লাশি

সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত