
‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধের পর যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনার দিকে যেতে থাকেন তাঁরা। এ সময় শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এলে তাঁদের বাধা দেয় পুলিশ।
এ সময় শিক্ষার্থীরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠি করেছে পুলিশ।
জলকামান দিয়ে শিক্ষার্থীদের দিকে পানি ছুড়ছে পুলিশ। ৮ থেকে ১০টি সাউন্ড গ্রেনেডসহ টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের বাধা দিতে যমুনার দিকে সেনাসদস্যদের যেতে দেখা গেছে। যমুনার প্রবেশমুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এর আগে আজ বুধবার বেলা ১১টার পর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন কয়েক শ শিক্ষার্থী। গতকাল ঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।
তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি আদায়ে গতকাল বিকেলে তাঁরা শাহবাগ অবরোধ করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা আজ সকালে বুয়েট ক্যাম্পাসে জড়ো হন। বুয়েটের প্রধান গেটের সামনের শহীদ মিনার এলাকা থেকে এই কর্মসূচি শুরু করেন তাঁরা। পরে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। বেলা ১১টার পর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়াসহ তিন দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। এ ছাড়া রংপুরে একজন স্নাতক প্রকৌশলীকে আটকে রেখে বিভিন্ন হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় থানায় মামলা হলেও হুমকিদাতাদের গ্রেপ্তার করা হয়নি। তাই তিন দফা দাবি পূরণের পাশাপাশি প্রকৌশলীকে হুমকিদাতাদের গ্রেপ্তার করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
সরকারকে দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার্থীরা তিনটি দাবি জানিয়ে আসছিলেন। সরকার তা এখনো আমলে না নেওয়ায় বাধ্য হয়েই সড়কে নামতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

সাগর উপকূলেই জন্ম ও বেড়ে ওঠা জাফর আলমের। বয়স ৫৫ বছর ছুঁই ছুঁই। বাপ-দাদার পথ অনুসরণ করে ৩৫ বছর ধরে জড়িয়ে আছেন জেলে পেশায়। অন্য কোনো পেশা তাঁর তেমন আয়ত্তে নেই। দীর্ঘ অভিজ্ঞতার পর প্রায় এক যুগ আগে ছোট আকারের একটি নৌকার মাঝির দায়িত্ব নেন। সাগরের আবহাওয়া সম্পর্কেও তাঁর রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
১০ মিনিট আগে
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক...
২৯ মিনিট আগে
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৭) হত্যাকাণ্ডে মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী ও স্বজনেরা। নিজেদের নিরাপত্তা, আসামিদের গ্রেপ্তারসহ ১১ দফা দাবিতে আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
৩৩ মিনিট আগে
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে