
ড্রেন সংস্কারের জন্য কাদা-পানি সরিয়ে মাটি খুঁড়ছিলেন শ্রমিকেরা। হঠাৎ তাঁদের চোখে পড়ে একসঙ্গে অনেকগুলো গুলি। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে গুনে দেখে, সেখানে পড়ে আছে ৩৪০ রাউন্ড গুলি।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জিলা স্কুলসংলগ্ন ড্রেন থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে গত এক মাস ধরে ওই এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের কাজ চলছে। আজ রোববার দুপুরে শ্রমিকেরা ড্রেন খোঁড়ার সময় কাদা-পানির মধ্যে গুলি দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, উদ্ধার হওয়া ৩৪০ রাউন্ড গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে।
ওসি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সদর থানার অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট হয়েছিল বলে ধারণা করা হয়। উদ্ধার হওয়া গুলিগুলো ওই সময় লুট হওয়া গুলির অংশ হতে পারে। লুটের পর কেউ সেগুলো ড্রেনের মধ্যে ফেলে রেখে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এগুলো সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশ কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রাঙামাটির রাজস্থলী-বিলাইছড়ি সীমান্ত সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নিহত হয়েছেন। শনিবার রাতে দুর্ঘটনার পর তাঁকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
২ মিনিট আগে
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
৫ মিনিট আগে
ড. সুজন সেনের বিরুদ্ধে অযোগ্যতা, দুর্নীতি, অনিয়ম ও শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ তুলে স্থায়ী বহিষ্কারসহ ছয় দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীরা। তদন্ত প্রতিবেদন প্রকাশ ও শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তাঁদের।
৬ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চাঁদপুর শহরে তাঁর চেম্বারের সামনে থেকে গ্রেপ্তারের পর তাঁকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে