
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হাদিসের মোড় এলাকায় অগ্নিকাণ্ডে ‘হাসান কটন রিফাইনিং মিলস’-এর একটি তুলার গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। আজ রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গুদামের মালামাল ও দুটি মেশিন পুড়ে যায়। ভুক্তভোগী মালিকের দাবি, এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হালুয়াঘাট-ধোবাউড়া সড়কের হাদিসের মোড় এলাকার হাসান কটন রিফাইনিং মিলস থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পুরো টিনশেড গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই টিনশেড গুদামঘর ও ভেতরের সব তুলা পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
ঘরের মালিক রাসেল বলেন, `আগুন লাগার পর দ্রুত এসে ফায়ার সার্ভিসকে খবর দেই। চোখের সামনেই অনেক বড় ক্ষতি হয়ে গেল।'
ক্ষতিগ্রস্ত হাসান কটন রিফাইনিং মিলসের মালিক মাহমুদুল হাসান বলেন, `গতকাল বিকেল থেকে আমার গোডাউন বন্ধ ছিল। আজ আমি বাসায় ঘুমাচ্ছিলাম, সাড়ে তিনটায় খবর আসে গোডাউনে আগুন লেগেছে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না। কারণ গোডাউন বন্ধ ছিল। পরে এসে দেখি সব শেষ। গুদামে থাকা দুটি মেশিনসহ পুরো মালামাল পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।'
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্তত দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

খুলনায় মাদক সেবনকারী দুইজনকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ওয়ার্ড শ্রমিক দলের এক নেতাসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, তারা মদ্যপ অবস্থায় থানায় এসে কর্তব্যরত সদস্যদের গালিগালাজ ও হুমকি দেন। পরে শ্রমিক দল নেতা মোস্তফা শেখ দুলালকে দল থেকেও বহিষ্কার করা হয়।
৭ মিনিট আগে
ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আজ রোববার বিকেলে পেট্রাপোল চেকপোস্ট হয়ে তাদের হস্তান্তর করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের পোর্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
১৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, পোলট্রিখাদ্য ও ওষুধের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে পোলট্রি খামারিরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়কে ডিম ভেঙে প্রতিবাদ করেছেন। রোববার অপরাহ্নে মুলাডুলি বাজারে ঈশ্বরদী-নাটোর মহাসড়কে কিছু সময় সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১৭ মিনিট আগে
রাজধানীর মিরপুরে আগুনে দগ্ধ হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিক শিফা আক্তার (১৮)। তাঁর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় স্বামী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ করেছে শিফার পরিবার।
২৯ মিনিট আগে