রাজশাহীর বাঘায় জ্বালানি তেলের দোকানগুলোয় নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও বেশি দামে তেল বিক্রির একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স সামিয়া অয়েল সেন্টারের স্বত্বাধিকারী মো. এনামুল হককে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং সতর্ক করা হয়।
পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি এবং ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ না করার দায়ে তাঁকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ‘ভোক্তাদের স্বার্থরক্ষা এবং জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম বন্ধে আমাদের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও আরও জানান, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
৩১ মিনিট আগে
মাদ্রাসাপড়ুয়া এক মেয়েশিশুকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কথা বলতে পারছে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। মেডিকেল চেকআপে মিলেছে ধর্ষণের আলামত।
৩৬ মিনিট আগে
রাজধানীর উত্তরায় শপিং মলে ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উত্তরা পশ্চিম থানার করা ওই মামলার বাদী উপপরিদর্শক (এসআই) সজল আহমেদ রুবেল ও মামলার তদন্ত কর্মকর্তা...
৪০ মিনিট আগে
ফরিদপুরে রাজু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্যসহ রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, কিলিং মিশনে ছোট ভাই ইব্রাহীম শেখ (২৬) মুখোশ পরে অবস্থান করেন এবং তাঁরই পরিকল্পনায় অংশ নেয় স্থানীয় মাদক কারবারিরা। এ হত্যাকাণ্ডের পর তিনি দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশের তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
১ ঘণ্টা আগে