
রাজধানীর উত্তরায় শপিং মলে ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
উত্তরা পশ্চিম থানার করা ওই মামলার বাদী উপপরিদর্শক (এসআই) সজল আহমেদ রুবেল ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর দাস। তাঁরা আজ সোমবার (১৬ মার্চ) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ‘উত্তরা স্কয়ার’ শপিং মলে গতকাল রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে এক রিকশাচালকের সঙ্গে নিরাপত্তাকর্মীদের তর্ক-বিতর্কের একপর্যায়ে রিকশাচালককে মারধরের ঘটনা ঘটে।
পরে রিকশাচালককে হত্যা করে মার্কেটের ভেতরে লাশ গুম করার গুজব ছড়িয়ে মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের সঙ্গে রিকশাচালকদের দফায় দফায় সংঘর্ষ এবং মার্কেটে হামলা-লুটপাটের ঘটনা ঘটে।
পরে উত্তরা পশ্চিম থানার এসআই সজল আহমেদ রুবেল আজ সকালে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০০-৭০০ জনক আসামি করে মামলা করেন।
এসআই রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলায় আমিসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় আহত কনস্টেবল সাইফুলের ছয়টি সেলাই লেগেছে। আমার মাথায়, চোখে ও ঘাড়ে আঘাত লেগেছে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন।’
এসআই রুবেল আরও বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে। ওই মামলায় গতকাল রাতে আটক করা পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
অপর দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দীপঙ্কর দাস বলেন, মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আজকেই আদালতে চালান করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আশিক মিয়া (২৫), পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মো. দাইমুল (৩২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রশিদ (৪৮), রংপুরের পীরগাছা উপজেলার গুলজার হোসেন (৪৫) ও ভোলার দৌলতখান উপজেলার মো. সিরাজ (৩৩)। তাঁরা সবাই বর্তমানে রাজধানীর তুরাগের বিভিন্ন এলাকায় বসবাস করেন।
এদিকে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম। এ সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটেছে। রিকশাচালককে মেরে লাশ আটকে রেখেছে—এমন গুজব ছড়িয়ে তারা (দুষ্কৃতকারীরা) এখানে তাণ্ডবলীলা চালিয়েছে। গুজবকে কাজে লাগিয়ে কোনো একটি কুচক্রী মহল মার্কেটে লুটপাট করার অপচেষ্টা করেছে। একটা গ্রুপের উদ্দেশ্যই ছিল লুটপাটের। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে