পাবনার ভাঙ্গুরায় ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণ কোম্পানির এক এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়ার প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রের এজেন্ট (আপন এন্টারপ্রাইজ) মাসুদ রানাকে এই জরিমানা করা হয়।
ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এই আদালত পরিচালনা করেন। এ সময় সেখান থেকে দুধে মেশানোর জন্য রাখা দেড় বস্তা কস্টিক সোডা ও ১৯ বস্তা চিনি উদ্ধার করা হয়।
আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুরা থানার উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, উপজেলার ভবানীপুর প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে মানবদেহের জন্য ক্ষতিকর কস্টিক সোডা, চিনি, লবণ ও সয়াবিন তেল ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে তা প্রাণ কোম্পানিতে সরবরাহ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত এজেন্ট মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঝড় শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে চলতে থাকে প্রচণ্ড মেঘের গর্জন। ঝড়ের সময় চাকাতি বালা নিজের ঘরে একাই অবস্থান করছিলেন। প্রচণ্ড বাতাসের ঝাপটায় বসতঘরের পাশে থাকা একটি বিশাল ‘সড়কজিয়া’গাছ উপড়ে সরাসরি ঘরের ওপর পড়ে।
১৫ মিনিট আগে
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের সেই ভয়াবহ স্মৃতি আজও দেশবাসীর মনে দগদগে। সেই ধ্বংসস্তূপের নিচে টানা ৭২ ঘণ্টা আটকে থেকেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম। কিন্তু ১২ বছর পর সেই নাসিমাই হার মানলেন পদ্মার শীতল জলের কাছে। গত বুধবার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণ...
২১ মিনিট আগে
ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে রাজধানীর দিকে ফিরতে শুরু করেছে মানুষ। আর এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপও বেড়েছে। যার ফলে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
২৫ মিনিট আগে
কথা হয় গার্মেন্টস কর্মী মোছা. রাশিদা বেগমের (৩০) সঙ্গে। তিনি বলেন, ‘সূর্য কাউন্টারে টিকিট করেছিলাম গত ১৯ তারিখে। বাসে উঠে দেখি আমার সিটে আরেকজন বসে আছেন। পরে ওখান থেকে আমাকে অন্য সিটে বসিয়ে দেন। এরপরে দেখি আরও দুই-তিনজন যাত্রী এসে বলে এই সিট আমাদের। বিষয়টি আমরা কাউন্টারে বলি।
২৮ মিনিট আগে