
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর চাকঢালা বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার বাসিন্দা মো. নুরুল হাশেম (৩৫) এবং ফতেহখারকুল এলাকার বাসিন্দা মো. হাসান আলী (২০)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর ইউনিয়নের সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকঢালা বাজার এলাকায় অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় সিএনজিতে থাকা ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করে বিজিবি। অভিযানকালে একটি সিএনজি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা মালামাল এবং আটক দুজনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৫ ঘণ্টা আগে