
দীর্ঘ সময় লোডশেডিংয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার ও সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা চেয়ে থানায় লিখিত আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল বুধবার থানায় দেওয়া আবেদনে নেসকো জানায়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি জনমনে অসন্তোষও সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
সৈয়দপুরে নেসকোর আওতাধীন সৈয়দপুর বিসিক শিল্পনগরীর পাশে নিয়ামতপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং নির্বাহী প্রকৌশলীর দপ্তরে সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা আবেদনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নেসকোর সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম লিখিত আবেদন করেছেন।
ওসি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সাদা পোশাকে বিদ্যুৎ অফিসের স্থাপনাগুলোতে পুলিশ সদস্য মোতায়েন আছে। পাশাপাশি আমাদের টহল অভিযানও অব্যাহত রয়েছে।
ডোমারেও বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে আবেদন
এদিকে গত ১১ আগস্ট জেলার ডোমার উপজেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের জন্য থানায় লিখিত আবেদন করে পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।
ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিনের করা ওই আবেদনে ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতে সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদন করেও বদলি হতে না পারা শিক্ষকদের অভিযোগ, নীতিমালা লঙ্ঘন করে আর্থিক লেনদেনের মাধ্যমে অন্য শিক্ষকদের বদলি করা হয়েছে।
১৫ মিনিট আগে
মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
২০ মিনিট আগে
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।
৩২ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
১ ঘণ্টা আগে