
বরিশালের হিজলা উপজেলায় এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িতদের নাম প্রকাশে আসার পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তার মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী পরিবার বিচারের আশায় প্রায় ১৫ দিন ধরে স্থানীয় গণ্যমান্যদের দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু বিষয়টি নিয়ে দরকষাকষি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
সরেজমিনে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। তাঁরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে হরিনাথপুর ইউনিয়ন বিএনপির কর্মী আব্দুস ছাত্তার মাঝি বলেন, ‘একজন প্রতিবন্ধী তরুণীর অসহায়ত্বের সুযোগে এমন অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত ন্যক্কারজনক। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ছাড়া নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারটির পাশে দাঁড়াতে মানবাধিকার সংস্থা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ করা উচিত।’
এ ব্যাপারে জানতে চাইলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, বিষয়টি তিনি এখনো অবগত নন। তবে লিখিত কিংবা মৌখিক অভিযোগ বা তথ্য পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে