
বাগেরহাটে গ্রাহকের বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) ব্যবহার করে সিম রিপ্লেসমেন্ট ও বিকাশ-নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা গ্রাহকদের আঙুলের ছাপ সংরক্ষণ করতেন। পরে স্ক্রিনে ভেসে ওঠা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করে দৃশ্যমান প্যাটার্ন আলাদা করতেন। এরপর ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কৃত্রিম আঙুলের ছাপ তৈরি করে নতুন সিম তুলতেন (সিম রিপ্লেসমেন্ট)। সিম চালুর পর তারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকে সব টাকা নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নিতেন।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৭ জুন ভোরে ৩টি সিম থেকে মোট ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা ই-ট্রানজেকশনের মাধ্যমে পার করে নেয় এই চক্রটি। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা হলে প্রথমে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে আরও ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইয়াছিন সওদাগর (২১), মো. শামীম মেখ (২৭), রাশেদ মোড়ল (২০), এহসানুল হাসান রাকিব (৩২), ফেরদাউস (২১), আশরাফুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৯), মো. নাজমুল হাসান (২০) ও মো. মামুন গাজী (২১)।
পুলিশ আরও জানায়, এই আসামিরা আগেও একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন কারাগারে রয়েছেন এবং বাকি ৫ জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করে দুদক। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি এর একটি। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা
২ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
১০ মিনিট আগে
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি পৌরসভাকে টেকসই, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল আটক করেছে বিজিবি। জব্দ করা চুইঝালের বাজারমূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় সীমান্তে অভিযান চালিয়ে এসব চুইঝাল জব্দ করা হয়।
১৪ মিনিট আগে