
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পট থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে। অভিযানে পিয়াইন নদের তীরবর্তী বিভিন্ন স্থান থেকে প্রায় ২ হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবি যৌথভাবে এই অভিযান চালায়।

এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়সহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে বৃষ্টির মধ্যে পাথর সরিয়ে ফেলেছিল। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নিই। প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। আরও যেখানে এসব পাথর পাওয়া যাবে, আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাব।’
চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

দুই দিনের রিমান্ড শেষে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দেন। গত শুক্রবার মনোয়ারা বেগমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়...
৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জামায়াতের এক এমপির (রংপুর-৬) বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটার একাধিক প্রকল্পে ভাগনে-ভগ্নিপতি ও নিকট আত্মীয়কে সভাপতি বানিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, চলতি অর্থ বছরে টেস্ট রিলিফ (টিআর) ৩০ লক্ষ...
৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীর ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর একাংশ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সেতু দিয়ে চলাচলকারী অন্তত ২৬ হাজার পথচারী ভোগান্তিতে পড়েছেন। গর্তটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
৯ মিনিট আগে
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে ৩০০ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। যারা দেশে ক্রীড়া ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ক্রীড়া কার্ড আরও ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে।’ আজ রোববার বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার...
১১ মিনিট আগে