
মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক উল্টে খাদে পড়ে চাঁন মিয়া (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী, মেয়ে, ইজিবাইকের চালকসহ আরও চারজন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত চাঁন মিয়া কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে বাঁশগাড়ি যাচ্ছিল ইজিবাইকটি।
নীলমনি ব্রিজ পার হওয়ার সময় ইজিবাইকের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে খাদে পড়ে যায়। এতে চাঁন মিয়া, তাঁর স্ত্রী, মেয়েসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, ‘দেশের সব শিশুর টিকাদান নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশা আল্লাহ টিকার কোনোরকম ঘাটতি হবে না।
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবরাজ চন্দ্র তালুকদার (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের আখড়া রোডে এই ঘটনা ঘটে। আজ রোববার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগে
বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ও পাঙাশের পোনা নিধন করার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় ৩০ জেলেকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয়ভাবে ‘বউন্নাগাছ’ নামে পরিচিত এই ভেষজ গাছ অঞ্চলভেদে বন্না, বইন্না, শ্বেতপুষ্প, কুমারকসহ বিভিন্ন নামে পরিচিত। বরুণ একটি বহুবর্ষজীবী ঔষধি গাছ। এর ফল গোলাকার ও শক্ত, বীজ ও শিকড় থেকে এর বংশবিস্তার হয়। বসন্তের মাঝামাঝি সময় থেকে বৈশাখ পর্যন্ত ফুলের সমারোহ থাকে।
১ ঘণ্টা আগে