Ajker Patrika

নেচে-গেয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই পালন

খাগড়াছড়ি প্রতিনিধি 
নেচে-গেয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই পালন
সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণে তরুণ-তরুণীরা। ছবি: আজকের পত্রিকা

মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উদ্‌যাপন উপলক্ষে সাংগ্রাই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইপাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুবকল্যাণ সংসদের আয়োজনে এই শোভাযাত্রা বের করা হয়। মোমবাতি প্রজ্বালন ও রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

পানখাইপাড়া এলাকা থেকে শোভাযাত্রা শুরু করে শাপলা চত্বর হয়ে হাসপাতাল সড়ক ঘুরে আবার পানখাইপাড়ার মারমা উন্নয়ন সংসদ মাঠে এসে শেষ হয়। এ সময় মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক ও ছাতা নিয়ে নেচে-গেয়ে শোভাযাত্রাকে রঙিন করে তোলেন।

শোভাযাত্রার শেষে ডিসপ্লে ও সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানি বর্ষণ) উৎসব শুরু হয়। মৈত্রী পানি বর্ষণ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

উৎসবে অংশ নেওয়া উমেচিং মারমা বলেন, ‘শোভাযাত্রার মাধ্যমে আমরা সাংগ্রাইয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি। আমরা ঐতিহ্যবাহী পোশাক পরে সাংগ্রাইয়ের শোভাযাত্রা শেষে পানি বর্ষণে অংশগ্রহণ করেছি।’

উদ্বোধকেরা বলেন, পাহাড়ের মানুষের জনজীবন, কৃষ্টি, সংস্কৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই মিলে সংস্কৃতি, সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের চার প্রস্তাব

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ানোর চেষ্টা, আলোচনার পরবর্তী ভেন্যু নিয়ে মতবিরোধ

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত