
নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমায় হাজারো মানুষ। উৎসবের আমেজে পুরুষেরা রঙিন পাঞ্জাবি ও গামছা এবং নারীরা লাল পাড়ের শাড়ি ও বাহারি ফুলে সেজে বৈশাখ বরণ করতে উৎসবে যোগ দেন। বাদ যায়নি শিশুরাও।
আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। এরপর তাঁর নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে নানা রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাকঢোল এবং গ্রামীণ ঐতিহ্যের মাছ ধরার জালসহ বর্ণিল সাজে অংশ নেয় সব বয়সী মানুষ। উপজেলা পরিষদ চত্বরের সড়কে আঁকা শৈল্পিক আলপনা পথচারীদের মুগ্ধ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পকলা একাডেমি ও এপি ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন। পরে বাঙালির ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় মৃৎশিল্প এবং ভাপা পিঠাসহ নানান খাবারের আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন করেন ইউএনও। মেলা প্রাঙ্গণ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

দুপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘বালিশ বদল’ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী নারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
১ ঘণ্টা আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২ ঘণ্টা আগে