
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন ডেকেছিলেন জুলাই সনদে সই করার জন্য, প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করে এসেছে। কাজেই যেই জুলাই সনদে বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশা আল্লাহ আমরা বাস্তবায়ন করব।’
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে এক সমাবেশের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য।
যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশা আল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। এর কোনো নড়চড় হবে না।
তারেক রহমান বলেন, ‘যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ এই সকল জনকল্যাণমূলক কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে; বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। কাজেই আসুন আজকে আমরা সজাগ থাকি।’
বগুড়া ও শেরপুরের নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘যেখানে নির্বাচন-উপনির্বাচন হয়েছে, সেখানে মানুষ শান্তিতে আছে। সেখানে পরিস্থিতি ঠান্ডা। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়।’
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৭ নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে পৌঁছে মওলানা ভাসানীর কবর জিয়ারত ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদকসংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে শহরের পৌরসভার মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. রজব আলী (২৮) পৌরসভার মসজিদপাড়া এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
৩ মিনিট আগে
গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে গত মে মাসে তদন্ত করে উপজেলা প্রশাসন। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আইনি ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই খামারের দুর্গন্ধ ও মাছির উপদ্রবে বিপর্যস্ত রয়েছে স্থানীয় জনজীবন।
২৭ মিনিট আগে
ফেনীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আহসানুল ইসলাম (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করে তা ব্যবহার করতেন। ওই আইডি কার্ড দেখিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন।
১ ঘণ্টা আগে