নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ছড়ায় ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম নল্লাপাড়া গ্রামের নুরু আলমের ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি পাহাড়ি ছড়াতে পড়ে যায় সিয়াম। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ছড়ায় পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক নারীর হাত-বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বস্তা উদ্ধারের পর দেখা যায়, ভেতরে হাত-পা রশি দিয়ে শক্ত করে বাঁধা অর্ধগলিত লাশ। শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক মাংসের দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাইয়ের অভিযোগে আরও তিন দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২৬ মিনিট আগে
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নতুন করে রেলের কোনো জমি লিজ দেবে না। বর্তমানে যেসব লিজ রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে যেগুলো বাতিল করা যায়, সেগুলো বাতিল করা হবে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী...
২৯ মিনিট আগে
নাগরিকদের সচেতনতা ও সামাজিক উদ্যোগ ছাড়া কোনোভাবেই ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করা সম্ভব নয়। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণের বড় অংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকা থেকে ঢাকাকে বের করে আনতে হলে নাগরিকদের আচরণে...
৩১ মিনিট আগে