Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। ছবি: সংগৃহীত

মেসবাসার দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।

রাত সোয়া ১১টা পর্যন্ত দুই বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে পৃথক স্থানে অবস্থান করায় ক্যাম্পাস এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি মেস বাসায় সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী থাকেন। ওই মেসের দরজায় ছিটকিনি দেওয়া নিয়ে প্রথমে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি দুই বিভাগের অন্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটসংলগ্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। পরে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। ছবি: সংগৃহীত

রাত সোয়া ১১টার দিকে অর্থনীতি বিভাগের একদল শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপর পাশে ছাতিমতলা এলাকায় অবস্থান করছিলেন। অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক নম্বর গেটসংলগ্ন ভোলার রোড এলাকায় অবস্থান নেন। এতে ফের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত