Ajker Patrika

বেশি দামে অকটেন বিক্রি: ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
বেশি দামে অকটেন বিক্রি: ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা
বেশি দামে অকটেন বিক্রি করায় ব্যবসায়ীর কাছ থেকে ২০ লিটার তেল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রংমেহার এলাকায় বিক্রমপুর-টঙ্গিবাড়ী কলেজের সামনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে অকটেনের সরকার নির্ধারিত দাম লিটারপ্রতি ১২০ টাকা হলেও, সোহেল নামে ওই ব্যবসায়ী প্রতি লিটার অকটেন ২৫০ টাকা দরে বিক্রি করছিলেন। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে থাকা ২০ লিটার তেল জব্দ করে সরকার নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জ্বালানি তেল বেশি দামে বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বাজারে স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে বাজারে নৈরাজ্য কমবে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত