
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনার পর মিলেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এছাড়াও স্বর্ণ ১ ভরি ৯ আনা ২ রতির পাশাপাশি ১৫ টিরও বেশি দেশের বিভিন্ন অঙ্কের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মাজারের ৩টি ডেগ ও ৫টি দানবাক্স খুলে এগুলো পাওয়া যায়।
আজ শনিবার বিকেলে মাজার প্রাঙ্গণে হিসাবের পর এ ঘোষণা দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, এই টাকাগুলো মাজারের সোনালী ব্যাংক একাউন্টে জমা রাখা হবে পূর্বের ন্যায়। এপর্যন্ত পাওয়া সবগুলো টাকাই ব্যাংকে রাখা হয়েছে। এভাবে দফায় দফায় টাকা গণনা হবে।
এর আগে, শনিবার সকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মাজারের দানের ডেগ খোলা হয়। এরপর প্রকাশ্যে শুরু হয় দানের অর্থ ও অন্যান্য সামগ্রী গণনার কার্যক্রম। মাজারের দানের ডেগ ও দানবাক্স খোলার পর কয়েকটি চিঠি ও স্বর্ণালংকার পাওয়া গেছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার সদস্যদের উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষার্থীরা টাকা গণনা করছেন।
হিসাবে ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় রুপি ৩৯৯৪, থাইল্যান্ডের মুদ্রা ৫,৯৯ রিয়াল ২৫ পয়সা সৌদি রিয়াল, ২৯ মালয়েশিয়ান রিঙ্গিতসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।
মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এ গণনা হয়। গণনা শেষে পাওয়া অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা নির্ধারিত হিসাবে জমা রাখা হবে বলে আগেই জানানো হয়েছিল।
চলতি বছর ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের ডেগ ও দানবাক্সের অর্থ গণনা করা হয়। ওই দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পাশাপাশি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।
এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। ১৫ আগস্ট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়।

চুয়াডাঙ্গায় উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে...
১৫ মিনিট আগে
যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।
২৪ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক ওষুধ স্প্রে করায় অসুস্থ হয়ে একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
৩৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে