
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা-পুলিশ চারজনকে আটক করেছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাতমসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। মিছিলকারীরা পরে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বাড়তি দাম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার পরও বাংলাদেশে হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। তাঁরা অবিলম্বে বাড়তি দাম
৪ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই পরিকল্পনা করে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘শুধু নিজেদের কথা চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।’
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক ইন্ধন বা সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ শনিবার দুপুর ৩টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর-১ এ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৫ মিনিট আগে