সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার পথে বাগেরহাটের ফকিরহাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের কটূক্তি, যৌন হয়রানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় অপর এক সহপাঠীকে ঘুষি মেরে জখম করারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে সুজন মোড়লকে (৩৪) গ্রেপ্তার করা হয়। পরে অপর আসামি হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজীকেও (৫৭) গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও অর্থনীতি বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী স্বামীসহ সুন্দরবন ভ্রমণে যান। গত রোববার বিকেলে তাঁরা মোংলা থেকে মাহেন্দ্রযোগে ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছান। সন্ধ্যায় খাবার খেয়ে যশোর যাওয়ার জন্য একটি মাইক্রো গাড়ি ভাড়া করেন তাঁরা।
এজাহারে বলা হয়, ওই শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় বিকাশ থেকে টাকা উত্তোলনের জন্য তিনি তাঁর রুমমেটকে সঙ্গে নিয়ে কাটাখালী মোড়ের পুলিশ বক্সের পাশে দিগন্ত পরিবহনের সামনে যান। সেখানে হুমায়ুন কবীর তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন এবং পোশাক নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে ওই ব্যক্তি হাতে জুতা নিয়ে তাঁকে ভয় দেখান। এ সময় সুজন মোড়লও তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা অন্য সহপাঠীদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির কাছে এ বিষয়ে জানতে চান। তখন আসামিরা তাঁদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে হুমায়ুন কবীর এক ছাত্রীর নাকে সজোরে ঘুষি মেরে জখম ও অপর এক ছাত্রীর স্বামীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে আহত করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, সুজন মোড়ল ওই নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন এবং চারুকলায় পড়া এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেন। আসামিরা পরস্পর যোগসাজশে তাঁদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এক ভুক্তভোগী জাবির নারী শিক্ষার্থী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী ও সুজন মোড়লের বিরুদ্ধে রোববার রাত ১০টার দিকে মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ফকিরহাট মডেল থানা-পুলিশ আসামিদ্বয়কে গ্রেপ্তার করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, মামলার পর রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আজ সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১৬ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
৩৩ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪০ মিনিট আগে