
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত একটি গাড়ির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের দোগাছী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মাসুদ (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার শাহজাহান মাতব্বরের ছেলে। আহত ব্যক্তিরা হলেন মো. কাওছার আহাম্মেদ (৩৩), আরাফাত (১৮), মেহেদি (২০), সুমাইয়া (৩০) ও মারুফা (১২)। তারা বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলার বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, বরিশালগামী স্বপ্নতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং আরও অন্তত পাঁচজন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মরদেহ হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, রাতে দুর্ঘটনা হওয়ায় তাৎক্ষণিকভাবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক বছর ধরে বাংলা নববর্ষ পয়লা বৈশাখের সময় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকায় উৎসবের দিনটিতে পান্তা-ইলিশের প্রচলন কমেছে।
৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে একটি কক্ষে নারী থাকার সন্দেহে তল্লাশি চালানোর ঘটনায় হল সংসদের সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) তিনজনের আবাসিকতা বাতিল করা হয়েছে।
২১ মিনিট আগে
বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসাবির আনন্দধারা বইতে শুরু করেছে। মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বিষু এবং চাকমাদের ফুল বিজুকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।
২৪ মিনিট আগে
বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে যাত্রীদের কেউ হতাহত হননি। আজ রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে