
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত রবিউল সরদার (১২) মারা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বুধবার (৮ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে। রবিউল সরদার ওই এলাকার খোকন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় রবিউলের ঘুড়ি পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে আটকে যায়। পরে সেটি ছাড়ানোর চেষ্টা করলে সে বিদ্যুতায়িত হয়। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে আহত শিশু রবিউল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আমরা পরিবারের পক্ষ থেকে জেনেছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। শাহবাগ থানা থেকে বার্তা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাইবান্ধার চরাঞ্চলে তেল বিক্রয় কেন্দ্র চালুর ফলে স্বস্তি মিলেছে কৃষিজীবী ও মৎস্যজীবী মানুষের। কৃষিকাজ নির্বিঘ্ন করতে আজ বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে রসুলপুর ফিলিং স্টেশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
৪ মিনিট আগে
সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোসহ ভিড়ের মাঝে বাইকে ঘষা লাগাকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে অন্য বাইকারদের বাগ্বিতণ্ডা হয়।
২৫ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
২৯ মিনিট আগে
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে। তারা নিজ নিজ উদ্ভাবন প্রদর্শনের জন্য স্টল দিয়েছে। দর্শনার্থীদের জন্য দুটি পিঠার স্টলও রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে