
চট্টগ্রামে সরকারি গম অবৈধভাবে মজুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে মজুত করা ১২০ টন সরকারি গম জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়। এসআরবি-৭-এর উদ্যোগে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। এ সময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আজ রোববার (১১ অক্টোবর) সকালে এসআরবি-৭-এর মুখপাত্র মোসলেহ উদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুত করে ব্যবসা পরিচালনা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে ইউনাইটেড ফ্লাওয়ার্স মিলে অভিযান চালানো হয়।
মোসলেহ উদ্দিন জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত করা সরকারি খাদ্য অধিদপ্তরের ১ লাখ ২০ হাজার ৫০ কেজি গম পাওয়া যায়। এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি মজুত করা সরকারি গম জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এসআরবি-৭-এর এই কর্মকর্তা।

মৌলভীবাজারের কমলগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষণ নিয়ে এক বছরের শিশু আবু তালহা মারা গেছে। গতকাল শনিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। নিহত আবু তালহা কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মুমতাহা জান্নাত (১৯) নামের এক গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুমতাহাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা মো. আবুল কাশেম কাগজপত্রে ২০১৪ সাল থেকে মৃত। ২০১৭ সালে বয়স্ক ভাতা তুলতে গিয়ে বিষয়টি জানতে পারেন তিনি। জাতীয় পরিচয়পত্রে মৃতের তথ্য সংশোধন করে ভোটার তালিকায় পুনর্বহালের দাবি জানিয়েছেন আবুল কাশেম, তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
১৩ মিনিট আগে